করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় চীনের ইনার মঙ্গোলিয়া অঞ্চলে বেড়াতে আসা ২ হাজারেরও বেশি পর্যটককে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকার জন্য হোটেলে পাঠানো হয়েছে।
চীনের সিনহুয়া বার্তা সংস্থা শুক্রবার বলেছে যে প্রায় ৫০০ জন যাত্রীর জন্য এলাকা থেকে পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। তারা ইনার মঙ্গোলিয়া থেকে একটি ট্রেনে করে পূর্বাঞ্চলীয় শহর ঝেংঝোতে চলে যায়।
স্থানীয়ভাবে সেখানে গত সপ্তাহে লকডাউন আরোপ করা হয়েছিল এবং সোমবার ইজিন ব্যানারে প্রত্যেকের জন্য বাড়িতে কঠোর থাকার আদেশ জারি করা হয়েছিল।
ইনার মঙ্গোলিয়ার সীমান্তবর্তী গানসু প্রদেশের লানঝো শহরে, করোনা শনাক্ত হওয়ার পরে গত সপ্তাহে লক্ষাধিক লোক তাদের বাড়িতে ছিল। শুক্রবার শহরে দশ জন নতুন শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।
বাসিন্দা এবং পর্যটকদের বলা হয়েছে যে "যারা নিয়ম লঙ্ঘন করবে, আইন অনুযায়ী কঠোর শাস্তির সম্মুখীন হবে।"
ইজিন ব্যানারটি মঙ্গোলিয়ান সীমান্তের পাশে গোবি মরুভূমিতে অবস্থিত। এটাতে প্রায় ৩০ হাজার জনসংখ্যা রয়েছে। সরকারী পিপলস ডেইলি পত্রিকার মতে, গত কয়েক সপ্তাহে অভ্যন্তরীণ মঙ্গোলিয়ায় ১০০ জনেরও বেশি মানুষের করোনা সংক্রমণ হয়েছে, যার বেশিরভাগই ইজিন ব্যানার অঞ্চলে।
ইত্তেফাক/এফএস