সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজপথে তারকারা

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সরব হয়েছেন শিল্পী-কলাকুশলীরা। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজপথে নেমেছেন চলচ্চিত্র তারাকা ও কলাকুশরীরা।

রবিবার (৩১ অক্টোবর) বিএফডিসির সামনে চলচ্চিত্রের সকল সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধন করেন। ব্যানার-ফেস্টুন আর স্লোগানের সঙ্গে প্রতিবাদ জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক শাহীন সুমন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, মাসুদ পারভেজ রুবেল, চিত্রনায়িকা অঞ্জনা রহমান, ওমর সানী, আলেকজান্ডার বো, রোজিনা, মারুফ আকিব, কবিরুল ইসলাম রানা, সাদেক সিদ্দিকী, সায়মন তারিক, মাসুম বাবুল, আজিজ রেজা প্রমুখ।

এর আগে, শনিবার (৩০ অক্টোবর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে টিভি সংশ্লিষ্ট ১৪টি সংগঠন রাজপথে নেমে মানববন্ধন করেন। এ সময় নাটক, মঞ্চ, সংগীতসহ সংস্কৃতির বিভিন্ন অঙ্গনের তারকারা হাজির হন। ব্যানার-ফেস্টুন আর স্লোগানের সঙ্গে তারাও প্রতিবাদ জানান।

ইত্তেফাক/বিএএফ