মরিনহোর জন্য ২০ মিলিয়ন পাউন্ড

ম্যানচেষ্টার ইউনাইটেড জানিয়েছে বরখাস্ত হওয়া কোচ হোসে মরিনহোর জন্য তাদের ২০ মিলিয়ন পাউন্ড গচ্চা দিতে হয়েছে। তারপরও ক্লাবটির ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ড মরিনহোর স্থলাভিষিক্ত হওয়া কোচ ওলে গুনার সোলসারের কারণে সূচিত পরিবর্তনের প্রশংসা করেছেন। ক্লাবটির সর্বশেষ প্রকাশিত আর্থিক ঘোষণায় বলা হয়, মরিনহো ও তার স্টাফদের জন্য ১৯.৬ মিলিয়ন পাউন্ড (২৫ মিলিয়ন ডলার) ব্যয় করতে হয়েছে। মরিনহো ডিসেম্বরে বরখাস্ত হন। এরপর সোলসার এসে হাল ধরেন এবং ম্যান ইউ’র ভাগ্য বদলাতে শুরু করে। ক্লাবটি এখন ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে আছে। অথচ মরিনহোর চলে যাওয়ার সময় তারা চ্যাম্পিয়ন্স লিগের আসন থেকে ১১ পয়েন্ট পেছনে ছিল।