গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উত্সব মুখর পরিবেশে পিঠা উত্সব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা বিভাগ এ পিঠা উত্সবের আয়োজন করে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের নেতৃত্বে ক্যাম্পাসে বাংলা বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে পিঠা স্টলে এসে শেষ হয়। পরে ভিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে নিয়ে উত্সবের উদ্বোধন করে ১০ টি পিঠা স্টল পরিদর্শন করেন। উত্সবে ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, সিলেট, রাজশাহী, বরিশাল, খুলনাসহ দেশের সব অঞ্চলের চিতই, ভাপা, পাটিসাপটা, আন্দরসা, তাল পিঠা, খির লুচি, চন্দ্রপুঁলি, নারকেল বরফিসহ শতাধিক রকমের পিঠা প্রদর্শন করা হয়।