মধুখালী পৌর আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সভাপতি ও রইছন্নেছা বালিকা বিদ্যালয়ের শিক্ষক রাশেকুল আমিন রশিদকে যুবদল ও বিএনপি সমর্থকরা পূর্ব শত্রুতার জের ধরে বুধবার পিটিয়ে আহত করেছে। এ সময় তারা তার সপ্তম শ্রেণি পড়ুয়া ছেলে তেজাতের হাত ভেঙে দিয়েছে। বাবা ও ছেলে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন।
ওয়ার্ড সভাপতি শিক্ষক রাশেকুল আমিন রশিদ জানান, স্থানীয় যুবদল ও বিএনপি’র সামাদ বিশ্বাসের নেতৃত্বে আব্দুল্লাহ, শুকুর, রুবেল, চঞ্চল, রোমান ও ডলি আমার বসতবাড়িতে প্রবেশ করে। এরপর আমাকে ঘিরে লোহার রড, লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়িভাবে পিটাতে থাকে। এ সময় আমার স্ত্রী, ছেলেরা এগিয়ে আসলে ছেলেকে বেদম পিটিয়ে তার ডানহাত ভেঙে দেয়। এ ব্যাপারে রাতেই মধুখালী থানায় অভিযোগ দিয়েছি।
মধুখালী থানার ওসি মো. মিজানুর রহমান জানান, এ বিষয়ে রাতেই সভাপতি রাশেকুল আমিন বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। রাতেই মামলা এন্ট্রি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।