চৌগাছায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

যশোরের চৌগাছায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামের আমজেদ আলীর পশ্চিম পুকুর মাঠের ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তার পরনে ছিলো কালো বোরকা।

উপ-পরিদর্শক আকিকুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় একটি ভ্যানেটি ব্যাগ, কয়েকটি রেশমি চুড়ি, টাচ মোবাইল ফোন, টুথ পেস্ট ও একটি আয়না উদ্ধার করা হয়েছে। উদ্ধার প্রক্রিয়া শেষে লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/বিএএফ