কংগ্রেস-বিজেপি কেউ কারও চেয়ে কম যায় না মায়াবতী

ভারতে বিজেপি বিরোধী লড়াইয়ে সামিল তিনি। তাই বলে কংগ্রেসের হাত ধরবেন না। লোকসভা ভোটের আগে সময় থাকতেই জানিয়ে দিয়েছিলেন মায়াবতী। ফের একবার নিজের অবস্থান স্পষ্ট করলেন বহুজন সমাজ পার্টি নেত্রী। বৃহস্পতিবার কংগ্রেসকে তুলোধুনা করলেন তিনি। তাঁর দাবি, বিজেপি-কংগ্রেস কেউ কারও চেয়ে কম যায় না। ক্ষমতা দখলই আসল লক্ষ্য ওদের। সংখ্যালঘুদের নিয়ে মাথাব্যথাই নেই। খবর আনন্দবাজার পত্রিকা

কয়েক মাস হলো মধ্যপ্রদেশে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। আসন কম পড়ায় সেই সময় তাদের পাশে দাঁড়িয়েছিলেন বসপা নেত্রী। তবে গো-রক্ষা নিয়ে কমলনাথ সরকারের সাম্প্রতিক পদক্ষেপে চটেছেন তিনি। গত ৩১ জানুয়ারি মধ্যপ্রদেশের মোঘাট থেকে গোহত্যার খবর মেলে। তদন্তে নেমে সেখান থেকে একটি গরুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় তিন সন্দেহভাজনকে। জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

এর আগে ২০১৬ সালে বিজেপির আমলেও ঠিক একই ঘটনা ঘটেছিল। সেই পরিপ্রেক্ষিতেই কংগ্রেসের সঙ্গে পূর্ববর্তী বিজেপি সরকারের তুলনা টানেন মায়াবতী। এদিন নিজের টুইটার হ্যান্ডলে তিনি লেখেন, ‘মধ্যপ্রদেশে পূর্ববর্তী বিজেপি সরকারে পদাঙ্কই অনুসরণ করছে কংগ্রেস।