‘বিবারের বিয়ে নিয়ে আমার চিন্তা কেন হবে!’

 

জাস্টিন বিবার ও সেলেনা গোমেজের প্রেমের সম্পর্কের বিভিন্ন খবর কখন যে সংবাদ শিরোনাম হয় তা বলা মুশকিল। সম্পর্কে থাকার সময় তাদের বিভিন্ন বিষয় যেমন খবর প্রকাশ হতো তেমনি সম্পর্কের বিচ্ছেদের পরেও একই খবরে আসেন তারা। প্রেমের শুরু থেকেই

এমনটা দেখা যায়। সম্প্রতি জাস্টিন বিবারের বিয়ে নিয়ে অনেক গুঞ্জন চলছে।

কারণ বিয়ে নিয়ে সরাসরি কিছু বলেননি বিবার। তবে রেজিস্ট্রি অফিসে বিবার ও তার বর্তমান প্রেমিকা হেইলিকে দেখা গেছে। এমনকি বিবার তাদের ছবি তুলের ইনস্টাগ্রামে পোস্ট করে সেখানে লেখেন, ‘আমার স্ত্রী সত্যিই সুন্দর।’ এরপর থেকেই শুরু হয় গুঞ্জন। আর এক সাক্ষাত্কারে সেলেনার কাছে বিবারের বিয়ে সম্পর্কে তার মন্তব্য জানতে চাওয়া হলে তিনি অনেকটা রেগে যান। সেলেনা বলেন, ‘বিবারের বিয়ে নিয়ে আমাকে কেন কথা বলতে হবে। আর বিবারের বিয়ে নিয়ে আমার কেন চিন্তা হবে। কারো ব্যক্তিগত বিষয়ে কথা বলতে চাই না।’