বিশ্ব ইজতেমায় হামদর্দের ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে প্রতিবারের ন্যায় এবারো লাখো মুসল্লির স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বিনামূল্যে চিকিত্সাসেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে দেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হামদর্দ ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান সাবেক সচিব কাজী গোলাম রহমানের-এর সভাপতিত্বে উক্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, ধর্মসচিব মোঃ আনিচুর রহমান, হামদর্দের চিফ মোতাওয়াল্ল­ী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াক্ফ প্রশাসক (অতিরিক্ত সচিব) মোঃ শহিদুল ইসলাম। --প্রেস বিজ্ঞপ্তি