ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট (এনডিসি) ও ডিজিএফআইর সাবেক পরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদের বাবা শেখ নাসির উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ্।
সম্পতি শোক বার্তায় উপাচার্য শেখ নাসির উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শেখ নাসির (৯২) গত মঙ্গলবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ..... রাজিউন)।