সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড থেকে সিদ্ধিরগঞ্জ পুল পর্যন্ত ডিএনডি খালের উপর মোট ৬টি ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হবে। গত সোমবার বার্মাস্ট্যান্ড এলাকায় সিটি মেয়র সেলিনা হায়াত্ আইভী ফুট ওভার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেন। সিটি গভর্নেন্স প্রকল্পের অধীনে এবং বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ব্রিজগুলো নির্মাণ করছে। এর প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৮৪ লাখ ৮৭ হাজার ৪শত ৩৯ টাকা।
উদয়ন বিল্ডার্স জেভি নামক ঠিকাদারী প্রতিষ্ঠান ২০২০ এর ২৪ মার্চ এর মধ্যে এই প্রকল্প সম্পন্ন করবে।