দোহার-নবাবগঞ্জ (ঢাকা):“মাটির সংস্কৃতি ধরে রাখবো মোরা, ছড়িয়ে দিবো সারা বিশ্বে” এই স্লোগানে বৃহস্পতিবার দুপুরে দোহার নবাবগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে ঋতুরাজ বসন্ত বরণ উত্সব উদযাপন করা হয়। ক্যাম্পাস বটমূলে সাংস্কৃতিক সংগঠন নবাবগঞ্জ ললিত কলা একাডেমি (নাফা) এর আয়োজন করে। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নাফা’র শিল্পীরা। অনুষ্ঠান উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন। নাফা’র সাধারণ সম্পাদক সায়মা রহমান তুলির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, অধ্যাপক আব্দুল মালেক, সাবেক শিক্ষক স্বপন রানী বক্সী, নাফা’র সভাপতি শফিউর রহমান তোতা প্রমুখ —ইত্তেফাক