শ্রীনগরে এসিল্যান্ড ও ইউএনও’র কাছে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি

মুন্সীগঞ্জের শ্রীনগরের ইউএনও এবং এসিল্যান্ডের কাছে পূর্ব বাংলা সর্বহারা পার্টির প্রধান পরিচয়ে মোবাইল ফোনে চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা ও পরে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলামের মোবাইল নাম্বারেও কল করে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে এসিল্যান্ড ও ইউএনওসহ তাদের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ আমিনুল ইসলাম শ্রীনগর থানায় সাধারণ ডায়েরী করেন।