এই সময়ের ছড়া

ফুটপাত

নিরাপদে যায় না হাঁটা

গাড়িঘোড়ার চাপে,

কখন যেন পিষে মারে

কলজেটা তাই কাঁপে।

 

কিনার দিয়ে জায়গা রাখে

হাঁটবে পথচারী,

দোকানদারের মালসামানা,

রাখা থাকে গাড়ি।

 

ফুটপাতের ঐ জায়গাজুড়ে

দোকান সাজায় হকার,

পথচারী চলার পথে

বাধা অনেক প্রকার।

 

অভিযানের ফলে দেখি

রাস্তা থাকে ফাঁকা,

দুদিন পরে আবার যে-সেই

দখলদারি পাকা।