স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘দেশে দুর্নীতি, অন্যায়-অবিচার এবং দরিদ্রতা থাকবে না। সমাজ অপরাধমুক্ত হতে হবে। কোন দুর্বলরা সবল কর্তৃক অত্যাচারিত হতে পারবে না। এই বাংলাদেশ সবার দেশ।’
শুক্রবার বিকালে কুমিল্লার লাকসাম উপজেলার মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মরাজ জ্যোতির্পাল মহাথেরুর দশম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
আরো পড়ুন: বাঁধ নির্মাণের আগে কোন টাকা দেওয়া হবে না: প্রতিমন্ত্রী
মন্ত্রী বলেন, ‘আমরা এই দেশে বেশি মানুষ ছোট্ট জায়গায় থাকি। এ মানুষদের আয় রোজগারের জন্য, উন্নত জীবনের জন্য শুধু কৃষির ওপর নির্ভর করলে হবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে সকল ক্ষেত্রে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। দেশের প্রতিটি অঞ্চলে শিল্প-কারখানা গড়ে তোলা হবে। ঘরে চাকরি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। দেশে কেউ বেকার থাকবে না। এজন্য ব্যাপক কর্মযজ্ঞ আরম্ভ করতে হবে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব আলী, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভুঁইয়া প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ