এনটিভিতে আজ দুপুর ১২টা ২০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘পিছুটান’। সৌরভ সেন গুপ্তর রচনায় নাটকটি পরিচালনা করেছেন শাহরিয়ার শাকিল। অভিনয় করেছেন আলী যাকের, অপি করিম, ইরেশ যাকের প্রমুখ। ইন্টারনেটে প্রজ্ঞা আর ইরফানের বন্ধুত্বের সূত্র ধরেই প্রজ্ঞা বাংলাদেশে আসে। এয়ারপোর্ট থেকে প্রজ্ঞাকে রিসিভ করে সোজা গেস্ট হাউসে চলে আসে ইরফান। ভার্চুয়াল যোগাযোগের বাইরে এসে দু’জন দু’জনকে নানাভাবে বুঝতে চেষ্টা করে। ইরফানের আন্তরিকতায় মুগ্ধ প্রজ্ঞা। ইরফান প্রজ্ঞাকে নিয়ে আসে তার দাদা বাড়ি কৃষ্ণনগরে। বর্তমানে এই বাড়িতে থাকেন আনিছুর রহমান নামের একজন স্বনামধন্য চিত্রশিল্পী। আনিছুর রহমান জানান, প্রজ্ঞার বাবা আর সে ছোটবেলা থেকে একসঙ্গেই বড় হয়েছেন। শৈশবের সমস্ত স্মৃতি তার বাবার সাথে আর এই বাড়ির সাথে। আরো কিছু বলতে গিয়ে চুপ হয়ে যান আনিছুর রহমান। প্রজ্ঞার দিকে তাকিয়ে অন্য কাউকে খুঁজতে থাকেন।