ইয়াবাসহ সমাজসেবা কার্যালয়ের কর্মী গ্রেফতার

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা জানান, শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে তারেক হাসান বিপ্লব নামে এক সমাজকর্মীকে। সে নালিতাবাড়ী সমাজসেবা কার্যালয়ের অধীনে কাকরকান্দি ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কর্মরত। তাকে শুক্রবার আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আড়াইআনী বাজার বোতলভাঙ্গা মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী তারেক হাসান বিপ্লবের কাছে ৩০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেফতার দেখানো হয়।