দেশকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে সাহিত্য সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে ----------মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, সমাজ ও দেশকে মাদক, সন্ত্রাস এবং জুয়ামুক্ত করতে হলে সাহিত্য সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে। আমাদের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে। এজন্য চাই সাহিত্য ও সংস্কৃতির বিকাশ।

বৃহস্পতিবার রাতে নেত্রকোনার কৃতী সন্তান মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপিকে নেত্রকোনা সাহিত্য সমাজ সংবর্ধনা দেয়। এ সময় তিনি এ কথা বলেন।

নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী এবং সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান।