সদরপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

উপজেলার ঢেউখালী ইউনিয়নের দুর্জন খার ডাঙ্গী গ্রামের আজিজ খার কন্যা বাবুরচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি সংলগ্ন ব্র্যাক স্কুল ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। লাশ থানায় হস্তান্তরের পর ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।