গলাচিপা পৌরসভার নির্মাণাধীন পৌর গেস্ট হাউজের দোতলা থেকে শুক্রবার এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আখতার মোর্শেদ জানান, শুক্রবার সকালে খবর পেয়ে পৌর ভবনের গেস্ট হাউজের দোতলায় মাথা থেতলানো অবস্থায় শিল্পী নামের এ নারীর লাশ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, শিল্পী ও তার স্বামী আল আমিন তিন দিন আগে ঢাকার সদরঘাট এলাকা থেকে গলাচিপা আসেন। রাতে তারা ওখানেই থাকতেন। স্বামী আল আমিন ও শিল্পীর মধ্যে বৃহস্পতিবার ঝগড়ার সৃষ্টি হয়। এ ঘটনা থেকেই হয়তো স্ত্রীকে হত্যা করে আল আমিন। ঘটনার পর থেকে আল আমিন পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।