বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরো দুইজন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। উপজেলার আগুনিয়াতাইড় গ্রামের সোহেল রানার স্ত্রী খালেদা আকতার ও একই গ্রামের ইউসুফ আলী খাঁনের স্ত্রী বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রঞ্জনা স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে গত ১২ ফেব্রুয়ারি একই পদের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেন জান্নাতুল ফেরদৌসী রুম্পা। এ নিয়ে তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন।