ক্ষমা চাইলেন নিষিদ্ধ গ্যাব্রিয়েল

সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গ্যাব্রিয়েল। এর দায়ে তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছেন আইসিসি। এখানেই শেষ নয়, তার ম্যাচ ফি’রও ৭৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। গ্যাব্রিয়েলও অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘আমি সে ফ মজা করে বলেছিলাম। আমি কাউকে আঘাত করতে চাইনি। সবার কাছে ক্ষমা চাইছি। রুটের সঙ্গেও আমার কোনো সমস্যা নেই। আইসিসি আচরণ বিধির লেভেল দুইয়ের ২.১৩ ধারা ভঙ্গের দায়ে গ্যাব্রিয়েলের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয় আইসিসি। চার ম্যাচ নিষিদ্ধ হওয়ায়, ইংল্যান্ডের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম চারটিতে খেলতে পারবেন না এই ক্যারিবিয়ান