বৃহস্পতিবার মদনে বুড়াপীরের ওরছে এক মেয়েকে ইভটিজিংয়ের অভিযোগে তিন শিক্ষার্থীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে মোজাফ্ফর আহম্মদ আলিম মাদ্রাসার দাখিল পরিক্ষার্থী তৌকির, বাদশা ও মদন সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মোজাম্মেলসহ কয়েকজন বন্ধু মিলে উত্ত্যক্ত করতে থাকে। এ সময় তাদেরকে আটক করে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়ালীউল হাসানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তৌকিরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, বাদশাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের জেল ও মোজাম্মেলকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে পাঁচ দিনের দণ্ড দেওয়া হয়।