বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ৪ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিবি। বিজিবি ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী কচ্ছপিয়া এলাকা থেকে বিজিবি ১১ ব্যাটেলিয়নের সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ ৪০ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ২০ লাখ টাকা। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউ?কে আটক করা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটেলিয়নের কমান্ডার লে. কর্নেল মোঃ আসাদুজ্জামান জানান, ইয়াবা পাচারের খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি রামু সীমান্তবর্তী কচ্ছপিয়া এলাকা থেকে প্রায় সাড়ে ১৩ কোটি টাকার ইয়াবা জব্দ করা হয়েছে।