মো. আব্দুর রহমান
লালমনিরহাট সদর উপজেলার হারাটি গ্রামের মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান (৬৮) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাাজিউন)। গতকাল শুক্রবার হারাটি গ্রামে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী ও সন্তান রেখে যান।
মো. সামসুল আলম হাওলাদার
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাঁশবুনিয়া গ্রামের বাসিন্দা মো. সামসুল আলম হাওলাদার (৬৬) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ২ পুত্র ও ২ কন্যা রেখে যান। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।