শোক সংবাদ

মোঃ ফরহাদ হোসেন

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ ফটো সাংবাদিক মোঃ ফরহাদ হোসেন (৭০) গতকাল শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ বনশ্রীর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে পক্ষঘাতসহ নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে রেখে গেছেন। নিউ নেশন পত্রিকার সাবেক এই চিফ ফটো সাংবাদিক ১৯৭২ সালে দৈনিক সংবাদে পেশা শুরু করেন। দৈনিক জনতা, রূপালীতেও কাজ করেছেন। গতকাল রাতে দক্ষিণ বনশ্রী জামে মসজিদে নামাজে জানাজার পর আজিমপুর গোরস্থানে দাফন করা হয়। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে মোঃ ফরহাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শফীউদ্দীন সরদার

কথাসাহিত্যিক এবং সাবেক প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট অধ্যক্ষ শফীউদ্দীন সরদার নাটোর শহরে নিজ বাড়িতে গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ৪ পুত্র, ৫ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। অধ্যক্ষ শফীউদ্দীন সরদার বাংলাদেশের ইতিহাস ১৭টি পৃথক উপন্যাসের মাধ্যমে তুলে ধরেন।

আইউব আলী

কুমিল্লার চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মো. আইউব আলী (৭২) গতকাল শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার বাড়ি উপজেলার মাইজখার ইউনিয়নের সিং আড্ডা গ্রামে। অধ্যক্ষ আইউব আলী ১৯৯৬ সাল থেকে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ এর সভাপতির দায়িত্ব পালন করে এসেছেন। পাশাপাশি তিনি চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপি প্রমুখ।