ঘিওর (মানিকগঞ্জ): মুকুলে মুকুলে ছেয়ে গেছে এ অঞ্চলের অধিকাংশ আমগাছ। মুকুলে ঢাকা পড়েছে গাছের পাতা। মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে চারদিক। মৌমাছিরা ব্যস্ত মধু আহরণে। এবার নির্ধারিত সময়ের কিছু দিন আগেই আমগাছে মুকুল আসতে শুরু করেছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এ বছর আমের ভালো ফলন হবে বলে আশা করছেন চাষি ও গাছের মালিকরা —মোঃ শফি আলম