আশুলিয়ায় বিরল প্রজাতির প্রাণী গন্ধগোকুল উদ্ধার

সাভার উপজেলার আশুলিয়ায় গন্ধগোকুল নামের বিরল প্রজাতির প্রাণী পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকা থেকে  প্রাণীটিকে উদ্ধার করেছে ঢাকা বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের একটি দল।

জানা গেছে, বিকেলে স্থানীয় লোকজন জামগড়া এলাকা থেকে বিরল প্রজাতির ওই প্রাণীটিকে ধরে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটকে খবর দেয়।

গন্ধগোকুলটিকে  গতকাল শুক্রবার গাজীপুর ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।