আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলের দুই ক্রিকেটার ইসোবেল এবং সেসেলিয়া জয়েস। নারী বিশ্ব টি-টোয়েন্টির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে আট উইকেটে হেরেছে আয়ারল্যান্ড দল। চার ম্যাচের সবক’টিতে হারের ফলে প্রতিযোগিতা থেকেও ছিটকে গেছে দলটি। ম্যাচটি ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে গেছে দলের অন্য দুই ক্রিকেটার ক্ল্যার শিলিংটন এবং কিয়ারা মেটক্যালফেরও। এ দুইজন গত মে মাসেই জানিয়ে রেখেছিলেন টিটোয়েন্টি বিশ্বকাপ খেলেই অবসরে যাচ্ছেন তারা। তাই ম্যাচের আগে তাদের গার্ড অফ অনার দেয় দুই দল। অন্যদিকে ইসোবেল এবং সেসেলিয়া ম্যাচের পরেই তাদের অবসরের সিদ্ধান্ত জানান। উল্লেখ্য, আয়ারল্যান্ড জাতীয় দলের ব্যাটসম্যান এড জয়েসের বোন ইসোবেল এবং সেসেলিয়া।