জঙ্গি হামলায় নিহতদের স্মরণে একমঞ্চে যজ্ঞ ও কোরআন পাঠ

কাশ্মীরের পুলওয়ামে আত্মঘাতি জঙ্গি হামলায় শহিদদের শ্রদ্ধা জানাতে একই সঙ্গে হোম যজ্ঞ, পুরোহিতের মন্ত্র পাঠ ও কোরান শরিফ পাঠের আয়োজন করা হয়। শুক্রবার ভারতের বর্ধমান শহরের একটি ক্লাবে শহীদদের স্মরণে এ আয়োজন করা হয়।

 

বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামে আত্মঘাতি জঙ্গি হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৯ জন জওয়ান মারা গেছেন। সাম্প্রতিককালে অন্যতম ভয়াবহ এই জঙ্গি হামলায় শহিদদের শ্রদ্ধা জানাচ্ছে গোটা দেশ। বীর সেনাদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতেই বর্ধমান মইনুদ্দিন মেমোরিয়াল ক্লাব অ্যান্ড ভারত সংঘ নামে এই সংস্থার উদ্যোগে বর্ধমান স্টেশনের সামনে শুক্রবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো পড়ুন : বদির তিন ভাইসহ ১০২ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ। পথচারীদের অনেকেও সেখানে উপস্থিত হন। তবে বীর সেনাদের শ্রদ্ধার পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছে আমজনতা। প্রতিবাদ স্বরূপ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কুশপুতুলও দাহ করা হয়। শেষে মোমবাতি জ্বালিয়ে বীর সেনাদের স্মরণ করা হয়।

 

ইত্তেফাক/ইউবি