জয়ের দুয়ারে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

হাসান আলি এবং ইয়াসির শাহ’র বোলিং তোপে আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান। জয় থেকে ১৩৯ রান দূরে থেকে তৃতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা।

তৃতীয় দিন সকালে কেন উইলিয়ামসনকে ফিরিয়ে নিউজিল্যান্ডের লড়াইয়ে বাগড়া দেন ইয়াসির শাহ। এরপর রস টেলরকে আউট করে ধ্বংসযজ্ঞে যোগ দেন হাসান আলি। এরপর দুজনে মিলেই ভাগাভাগি করে নিয়েছেন ১০ উইকেট। ব্ল্যাক ক্যাপরা থামে ২৪৯ রানে।

১৭৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানী এক শুরুই করেছে পাকিস্তান। তৃতীয় দিন শেষ করার আগে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে জমা করেছে ৩৭ রান। শেষ দুই দিনে তাদের প্রয়োজন ১৩৯ রান। আর হাতে আছে সবকটি উইকেট।