শক্তিশালী ব্যাটারির ফোরজি স্মার্টফোন

শক্তিশালী ব্যাটারির নতুন ফোরজি ফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। যার মডেল ‘প্রিমো জিএমথ্রি প্লাস (৩জিবি)’। দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের ফোনটিতে ব্যবহূত হয়েছে ৩ জিবি ডিডিআরথ্রি র্যাম। মাত্র ৮ হাজার ৫৯৯ টাকা দামের স্মার্টফোনটিতে রয়েছে বড় পর্দার ফুল ভিউ ডিসপ্লে এবং এবং ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ অত্যাধুনিক সব ফিচার।

ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, নতুন আসা ফোনটি ‘জিএম থ্রি প্লাস’ সিরিজের হালনাগাদ সংস্করণ। আগের মডেলটি ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় র্যামসহ বেশকিছু ফিচার বাড়িয়ে নতুন মডেলটি বাজারে ছেড়েছে ওয়ালটন। ডিপ ব্লু, রয়্যাল ব্লু, লাইট ব্লু এবং গোল্ডেন- এই চারটি ভিন্ন রঙে ফোনটি বাজারে মিলছে। 

তিনি জানান, অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে পরিচালিত ফোনটিতে আরো রয়েছে ৫.৩৪ ইঞ্চি পর্দা, পাওয়ার ভিআর জিই৮১০০ গ্রাফিক্স, ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ১৬ জিবি স্টোরেজ, এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ১৩ মেগাপিক্সেল রিয়ার এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ফিংগারপ্রিন্ট এবং ওটিজি সাপোর্ট।

বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা, ১০১ দিনের প্রায়োরিটি সেবাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন ক্রেতা।