গাইবান্ধায় রামসাগর এক্সপ্রেস ট্রেন চালুর দাবি

রামসাগর এক্সপ্রেসসহ সকল বন্ধ ট্রেন চালু, লালমনি ও রংপুর এক্সপ্রেসে গাইবান্ধার জন্য আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে শনিবার মানববন্ধন করা হয়েছে। গাইবান্ধা যুব ইউনিয়ন এবং ছাত্র ইউনিয়ন স্থানীয় রেল স্টেশনে এ মানববন্ধন করে। মানববন্ধনে জেলা যুব ইউনিয়নের সভাপতি প্রতিভা সরকার ববির সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক মাহমুদুল গণি রিজন, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি পংকজ সরকার, সাধারণ সম্পাদক ওয়ারেছ সরকার প্রমুখ।