দরিদ্র ও এতিম মোঃ শহীদ হোসেন ক্যান্সারে আক্রান্ত। ইতোমধ্যে ঋণ করে তার চিকিত্সার্থে প্রচুর টাকা ব্যয় হয়েছে। তাকে কেমো ও রেডিওথ্যারাপী দেওয়া খুবই জরুরি। চিকিত্সার জন্য তার ৮/১০ লক্ষ টাকা প্রয়োজন। তার পরিবার অর্থাভাবে তার চিকিত্সার ধারাবাহিকতা রক্ষা করতে পারছে না।
কোন সহূদয় ব্যক্তি, এনজিও প্রতিষ্ঠান এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ইউনেস্কো ক্লাবের সদস্য মোঃ শহীদ হোসেন-এর মরণব্যাধী ক্যান্সার চিকিত্সার ব্যয়ভার লাঘবের ক্ষেত্রে মানবিক দৃষ্টিতে সহযোগিতার হাত বাড়ালে এ রোগীকে বাঁচানো সম্ভব। যে কোনো আর্থিক সাহায্য রোগীর নিজের বিকাশ নম্বরে ০১৬৮১১৮৮০৫০ পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে তার পরিবারের সঙ্গে ০১৭১১৫২০১৪৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।