ফেনীতে বিভাগীয় গোল্ডকাপ ফুটবল শুরু আজ

চট্টগ্রাম বিভাগীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আজ রবিবার ফেনী স্টেডিয়ামে শুরু হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এই বিভাগের ১১ জেলাসহ ১২টি দল অংশ  নেবে এতে।

উদ্বোধনী দিনে স্বাগতিক ফেনী জেলা দলের মোকাবিলা করবে ব্রাহ্মণবাড়িয়া জেলা দল। খেলা শুরু হবে বিকাল ৩টায়। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটি।

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোঃ আলমগীর জানান, এটি  টুর্নামেন্টের দশম আসর। পর্যায়ক্রমে অন্য জেলাগুলোতেও আয়োজন করা হবে এ প্রতিযোগিতা।