পুলিশের উত্তেজনাপূর্ণ ম্যাচ জয়

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবলে টিএন্ডটি ক্লাব এবং পুলিশ নিজ নিজ খেলায় জিতেছে। গতকাল কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত টিএন্ডটি ক্লাব আতিকুল ইসলামের গোলে হারিয়েছে ফেনীর সকার ক্লাবকে। এই দলটি প্রিমিয়ার ফুটবল লিগে খেলেছে। এখন তারা অবনমন হয়ে সেখানেও খুব একটা ভালো করতে পারছে না।

উত্তর বারীধারা ক্লাবের বিপক্ষে পুলিশ গোল হজম করে পিছিয়ে ছিল। ২৪ মিনিটে জুয়েলের গোলে এগিয়ে ছিল বারীধারা। দ্বিতীয়ার্ধে পুলিশ বুঝিয়ে দিল তারা কতটা শক্তিশালী। আমিরুল প্রথম গোল করে সমতা আনেন। বাবলু দ্বিতীয় গোল করে এগিয়ে দেন। আমিরুল খেলা শেষ হওয়ার যোগ হওয়া সময়ে গোল করে উত্তেজনাপূর্ণ ম্যাচ জেতান। উত্তর বারীধারা ক্লাবও প্রিমিয়ার ফুটবলের বড় মঞ্চে খেলেছে। এখন তারা নিচের সারিতে।