প্রয়াত ক্রীড়াবিদ লুত্ফুন নেছা হক বকুলের স্মরণে আয়োজিত আন্তঃজেলা অ্যাথলেটিকসের ২০ মিটার স্প্রিন্টে লক্ষ্মীপুরের তাসলিমা আক্তার প্রথম হয়েছেন। খুলনার জান্নাতি দ্বিতীয় এবং কুড়িগ্রামের রেখা আক্তার তৃতীয় হয়েছেন। ৪০০ মিটারে প্রথম হয়েছেন নড়াইলের মুন্নী কর্মকার, দ্বিতীয় হয়েছেন পাবনার টুলটুলি খাতুন এবং তৃতীয় হয়েছেন নোয়াখালীর বিবি আসমা। লংজাম্পে গাইবান্ধার সুমনা আক্তার প্রথম, কুষ্টিয়ার সেফা খাতুন দ্বিতীয় এবং মুনিয়া জাহান তৃতীয় হন। চাকতি নিক্ষেপে নোয়াখালীর বিবি হাজরা প্রথম, পঞ্চগড়ের রুনা আক্তার দ্বিতীয়, কুষ্টিয়ার শিউলী খাতুন তৃতীয় হন।
গোলক নিক্ষেপে কুড়িগ্রামের স্বপ্না খাতুন প্রথম, রংপুরের মরিয়ম নেছা মৌ দ্বিতীয় এবং খুলনার কারিমা তৃতীয় হন। গতকাল ধানমন্ডি সুলতানা কমপ্লেকসে মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত আন্তঃজেলা অ্যাথলেটিকসের উদ্বোধন করেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। আজ শেষ হবে।