বঙ্গভবনে প্রশংসিত ‘ফাগুন হাওয়ায়’

সম্প্রতি মুক্তি পেয়েছে তৌকীর আহমেদ পরিচালিত সিনেমা ‘ফাগুন হাওয়ায়’।

ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হওয়ায়  মুক্তির প্রথমদিন সিনেমাটি বঙ্গভবনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার পরিবারের সদস্যরা সিনেমাটি সেখানে দেখেন।

সিনেমাটি দেখে সবাই তাদের ভালোলাগার কথা প্রকাশ করেন। তৌকীর আহমেদ বলেন, ‘এটি অন্যরকম এক পাওয়া ছিল। বিকেল ৩টায় ফাগুন হাওয়ায় দেখার উদ্দেশ্যে বঙ্গভবনে সবাই আসেন। স্বপরিবারে আসেন আমাদের রাষ্ট্রপতি।  শুভেচ্ছা বিনিময় ও আলোচনার আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টায় ছবিটির প্রদর্শনী শুরু হয়।’

সিনেমা প্রদর্শনী শেষ হলে সবাই একসাথে সিনেমা নিয়ে আড্ডা ও চা চক্রে অংশ নেন। সেখানে আরো উপস্থিত ছিলেন ফাগুন হাওয়ায় সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও তার পরিবার ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ছবির পরিচালক তৌকীর আহমেদ, অভিনেত্রী বিপাশা হায়াত, ছবির অভিনয়শিল্পী সিয়াম, তিশা, মোস্তফা সরয়ার ফারুকী, ফজলুর রহমান বাবু প্রমুখ।