শিবিরের সাবেক সভাপতি মঞ্জুকে জামায়াত থেকে বহিষ্কার

ইত্তেফাক রিপোর্ট

জামায়াতে ইসলামীর দলীয় সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জুকে। গতকাল শনিবার নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মঞ্জু নিজেই এ তথ্য নিশ্চিত করেন। মজিবুর রহমান লিখেন, ১৫ ফেব্রুয়ারি শুক্রবার আনুমানিক রাত সাড়ে সাতটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমদের পক্ষ থেকে নির্বাহী পরিষদের একজন সদস্য আমাকে জানান যে, আমার দলীয় সদস্যপদ বাতিল করা হয়েছে।

১৯৮৮ সালে ছাত্রশিবিরে যোগদানকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মজিবুর রহমান পরবর্তীতে শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সভাপতি হন।