ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

রবিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হাকিম মিয়া (২০) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাকিম ওই উপজেলার হরষপুর ইউনিয়নের হরষপুর গ্রামের আশু মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাকারিয়া হায়দার জানান, ‘সকালে মহাসড়কের পাশে একটি ট্রাক বিকল হয়ে পড়েছিল। ওই ট্রাকটিকে আরেকটি ট্রাক দড়ি দিয়ে বেধে নিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি ট্রাকের মাঝামাঝি স্থানে ঢুকে পড়ে। এরপর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অটোরিকশাটি পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক হাকিম মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুনঃ হঠাৎ শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় মতলব উত্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইত্তেফাক/নূহু