বইমেলা কড়চা

আমীরুল ইসলাম

 

বইমেলাতে বই

হাজার হাজার বই

বইমেলাতে হেঁটে বেড়াই

বই নিয়ে হইচই।

 

কেউ বা কেনে ভূতের গল্প

কেউ বা কেনে ছড়া

বই কিনতে মেলায় গেল

রিনা ও অন্তরা।

 

কেউ বা কেনে কবিতার বই

গল্প উপন্যাস

বই পড়েছি পড়ার জন্যে

পরীক্ষাতে পাস।

 

মেলায় ঘোরে ফারুক মিয়া

শেলি ও কামরুল

মেলায় হাঁটে সানী রিটন

মাযহার আমীরুল।

 

লক্ষ মানুষ হেঁটে বেড়ায়

যেন নদীর ঢেউ

বইমেলাতে আসি আমরা

বই কিনি না কেউ।