চট্টগ্রাম অফিস
নগরীর উত্তর আগ্রাবাদ এলাকার আবদুল আজিজ প্রকাশ জনি হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে মো. সোহেল রানা প্রকাশ সোহেল (২৮), এমরান (২১) ও মো. সুমন (২৭)।
ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন জানান, ২০১৮ সালের ৭ জানুয়ারি আগ্রাবাদ দাইয়াপাড়া মো. আবদুল আজিজ প্রকাশ জনি নামে এক যুবককে পূর্বশত্রুতার জের ধরে ছুরিকাঘাত করা হয়। ২৯ জানুয়ারি মারা যায় জনি। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় তারা আসামি। গ্রেফতারের সময় সোহেলের কাছ থেকে একটি এলজি, এমরানের কাছ থেকে ৪ রাউন্ড কার্তুজ ও সুমন থেকে একটি ছোরা উদ্ধার করা হয়।