শায়েস্তাগঞ্জে চোরাই গাছসহ ট্রাক্টর আটক

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি রাস্তার মোড় থেকে চোরাই গাছসহ ট্রাক্টর আটক করা হয়েছে। হবিগঞ্জ জেলা বন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, গত শনিবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ট্রাক্টরসহ এসব গাছ উদ্ধার করেন। পরে জব্দকৃত মালামাল শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিস হেফাজতে রাখেন। এ সময় এ অভিযানে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা রনবীর কুমার সিনহা উপস্থিত ছিলেন।