গজারিয়ায় ইভটিজিং করায় বখাটের জরিমানা

গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

মুন্সীগঞ্জের গজারিয়ায় কলেজছাত্রীকে ইভটিজিং ও উত্ত্যক্ত করার দায়ে বাবলু মোল্লা (৩০) নামে এক বখাটেকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক নুসরাত জাহান নিশু। বখাটে বাবলু মোল্লা উপজেলার বাউশিয়া ইউনিয়নের দড়ি বাউশিয়া এলাকার মতিন মোল্লার ছেলে।

গজারিয়া থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, গজারিয়া কলিমউল্লাহ্ কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে প্রায় সময়ই ইভটিজিং ও উত্ত্যক্ত করত। রবিবার দুপুরে ইভটিজিংয়ের শিকার শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে বখাটেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং বখাটের পরিবারের মাধ্যমে মুচলেকা রেখে তাকে তাদের হাতে সোপর্দ করা হয়।