কক্সবাজার সমুদ্র সৈকতে ব্যতিক্রমী মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি

পরিবেশ বিধ্বংসী পলিথিন ও পলিথিন দিয়ে তৈরি পণ্য বর্জন করে এর পরিবর্তে পাটের তৈরি পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে জনসচেতনতা সৃষ্টিতে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে শনিবার এক ব্যতিক্রমী মানববন্ধন হয়েছে। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা থেকে নির্বাচিত কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুর রহমানের পৃষ্ঠপোষকতায় রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া গ্রামের সহস াধিক জনগণ এতে অংশ নেন।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি মাহবুবুর রহমান ভুঁইয়া মেহের পাট পণ্য ব্যবহারের গুরুত্ব তুলে ধরে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ভুঁইয়া, প্রচার সম্পাদক আমিন খান, ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মনির প্রমুখ।