চট্টগ্রাম অফিস
নগরীর বাদুরতলা এলাকা থেকে গতকাল রবিবার অস্ত্র ও গুলিসহ ওয়াহিদুল ইসলাম সোহেল(৪৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি এসএমজি, ২৭ রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন উদ্ধার করা হয়। র্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, সোহেল অস্ত্রটি বিক্রি করতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়েছে। সে কাপাসগোলা এলাকার মাজহারুল ইসলামের পুত্র।