নারী ও শিশু পাচার রোধসহ সীমান্ত হত্যা বন্ধে সমাবেশ

ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা

বিজিবি ফুলবাড়ি ২৯ ব্যাটালিয়নের উদ্যোগে রবিবার উপজেলার সীমান্তবর্তী রুদ্রানী মিনি স্টেডিয়াম মাঠে চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ সীমান্ত হত্যা বন্ধে জনসচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবি ফুলবাড়ি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম রেজাউর রহমান পিএসসি। আরও বক্তব্য রাখেন থানার ওসি শেখ নাসিম হাবিব, ইউপি চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম, ইউপি চেয়ারম্যান মানিক রতন, রুদ্রানী উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মোজাম্মেল হক, ফুলবাড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রমুখ।