ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
শনিবার রাতে ধামইরহাটে শ্বাসরোধে এক বৃদ্ধকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আবেজ উদ্দিন (৭০)। মিলের মালিক খালেকুজ্জামান জানান, তার এক আত্মীয় ভ্যান রাখার জন্য রাত সাড়ে ৯টার দিকে মিলে যায়। মিলের কেয়ারটেকার আবেজ উদ্দিন এ সময় মিলের গদিঘরের সামনে বারান্দায় নিজ চৌকিতে উপুড় হয়ে শুয়ে ছিল। তাকে অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে ওই আত্মীয় মুঠোফোনে বিষয়টি তাকে জানায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন। তিনি বলেন, দুর্বৃত্তের দল মিল ঘরের অফিস রুমের স্টিলের আলমিরা ভেঙে জমির মূল্যবান দলিল, ব্যাংকের চেক বই ও নগদ ৬ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।