যশোরে দুই বাংলার সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয় সম্মেলন

বেনাপোল (যশোর) সংবাদদাতা

এবার যশোরে দুই বাংলার সীমান্তরক্ষী বাহিনীর তিন দিনের সমন্বয় সম্মেলন রবিবার দুপুরে শুরু হয়েছে। বিএসএফ ও বিজিবির মধ্যে রিজিয়ন কমান্ডার বিজিবি এবং আইজি বিএসএফ পর্যায়ে সমন্বয় সম্মেলনের উদ্দেশ্যে বিএসএফ’র ১১ সদস্যের একটি প্রতিনিধি দল রবিবার সকালে বাংলাদেশে এসেছে। এ সময় বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল আরশাদুজ্জামান তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিজিবির অতিরিক্ত মহাপরিচালক আবু তাহের মোহাম্মদ ইব্রাহীম, এনডিসি, রিজিয়ন কমান্ডার, উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর এর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল ও বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি ইয়াগেশ বাহাদুর খুরানিয়া, আইপিএস এর নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করছে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন।