ফুলবাড়ি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা

ফুলবাড়ি প্রেসক্লাবের  দ্বি-বার্ষিক নির্বাচনে  ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু সভাপতি এবং দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রবিবার ফুলবাড়ি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  আশরাফ পারভেজের সঞ্চালনায় বর্ধিত সাধারণ সভায় ২০১৯-২০ বর্ষের জন্য সর্বসম্মতিক্রমে অমর চাঁদ গুপ্ত অপুকে পুনরায় সভাপতি নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।